শব্দের আড়ালে তবু কিছু কথা হোক প্রকাশিত
সকল নক্ষত্র হিম হয়ে ঝরে পড়ে পালাক্রমে
এই ধূলো জমা রোদে—কিছু পুড়ছে প্রতিনিয়ত—
এলোমেলো পথ গ্যাছে, সমান্তরাল তোমার প্রেমে।
অথচ রহস্য চোখে, কা’র কাছে চলে যাও নারী?
নদীর দু’কূল জানে, কত জল; কত বিসর্জন
কিছুই বলোনি ভেবে, আমি তা-ও ভুলে যেতে পারি
আমাকে জাগালে কেন, অসময়ে প্রেমের কূজন?
কী আর হবে এমন, এই যে লিখছি কবিতায়
যতদূর দৃষ্টি যায়, থাকে শুধু শ্বাসরোধী কথা
যেতে যেতে পথ শেষে, বলো;কতটা লুকানো যায়?
তোমার অলকজুড়ে চির ধূসরের বিষণ্ণতা।
জীবন তো এসেছিলো, কাছাকাছি—স্মৃতির শহরে
পোষা পাখিটির মতো, দেখিয়েছি তাকে জনে জনে
চলে গেলে সর্বনাশে—একটি জীবন শুধু পোড়ে
কতটা পাথর সেঁচে, নদী যায় একাকী নির্জনে!

নদীর দু’কূল জানে, কত জল; কত বিসর্জন।
কতটা পাথর সেঁচে, নদী যায় একাকী নির্জনে!
দারুণ দুটি লাইন।
Thank you very much brother!